1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে কুলিয়ারচরে জুলাই বিপ্লবী ছাত্র জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত - Skbanglatv24.com
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে কুলিয়ারচরে জুলাই বিপ্লবী ছাত্র জনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭৩ Time View
আজিজুল ইসলাম , কুলিয়ারচর, প্রতিনিধি :
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম বিপ্লবী
বীর শরীফ ওসমান হাদী-কে প্রকাশ্যে গুলি করে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের কুলিয়ারচরে জুলাই বিপ্লবী ছাত্র জনতার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর, ২০২৫) বাদ জুমা কুলিয়ারচর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ চত্বরে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুরুতে উপজেলা ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিন এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে শুরু করে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কুলিয়ারচর শপিং কমপ্লেক্স হয়ে পূণরায় কেন্দ্রীয় মসজিদ চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়েছে।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, জুলাই যোদ্ধা ফয়সাল আহমেদ রাজিব, ছাত্র প্রতিনিধি ফাহিম আহমেদ, এনসিপি’র উপজেলা প্রধান সমন্বয়কারী আরিফুল ইসলাম, ইসলামি আন্দোলন বাংলাদেশ কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি দ্বীন ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মশিউর রহমান মুহসিন, কিশোরগঞ্জ জেলা এনসিপি’র যুগ্ম আহবায়ক মোঃ তোফাজ্জল হোসেন তপু, কিশোরগঞ্জ জেলা যুবশক্তির সংগঠক প্রিন্স আসিফ ইকবাল, উপজেলা যুব অধিকারের সভাপতি এম আর হৃদয় ও
খেলাফত মজলিসের নেতা ইকবাল হোসেন হাবিবী।
বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের আহবায়ক বীর শরীফ ওসমান হাদী ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের একজন সাহসী ও আপসহীন বিপ্লবী। তাঁকে প্রকাশ্যে গুলি করে হত্যা করার মধ্য দিয়ে গণতান্ত্রিক আন্দোলন ও জনগণের কণ্ঠরোধের অপচেষ্টা চালানো হয়েছে। এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে জনগণকে নিয়ে ছাত্র জনতা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা যুবশক্তির সদস্য সচিব মোঃ মাহমুদুল হক, কুলিয়ারচর পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক
সাব্বির আহমেদ নাঈম, ওবায়দুর রহমান স্বাধীন, জুনায়েদ আহমেদ শাবিবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জুলাই বিপ্লবী ছাত্র জনতা।
বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ শেষে শরীফ ওসমান হাদীসহ জুলাই গণঅভ্যুত্থানে সকল শহিদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের রোগ মুক্তি এবং দেশের মঙ্গল কামনায় মোনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি