1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন - Skbanglatv24.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

হোসেনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৫৩৯ Time View

প্রতিনিধিঃ আজাহারুল হক

কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন করেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। গতকাল বুধবার হোসেনপুর পরিষদ মাঠে হোসেনপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে ২৯টি স্টল স্থাপন করে বিভিন্ন জাতের পশুপাখি ও ঘাসসহ বিভিন্ন প্রকার খাদ্য এবং পশু চিকিৎসা সরঞ্জামাদি প্রদর্শন করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক আসলাম মোল্লা, ওসি মারুফ হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) মোহসী মসনদ, ভেটেরিনারি সার্জন মোজাহিদুল কবির শিহাব।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উজ্জ্বল হোসাইন জানান, সপ্তাহব্যাপী কর্মসূচিতে প্রাণিসম্পদ প্রদর্শনী, ফ্রি ভ্যাকসিনেশন, ভেটেরিনারি মেডিক্যাল ক্যাম্প, চিত্রাঙ্কন কুইজ, স্কুল ফিডিং, ভ্রাম্যমাণ প্রচারণা চলমান থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন খামারি, কৃষক, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি