প্রতিনিধিঃ এনামুল হক
জাতীয় পর্যায়ে যৌননিপীড়ন ও শোষণ বিষয়ক গবেষণার ফলাফল উপস্থাপন ও পর্যালোচনামূলক সভা ঢাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্যে রাখতে গিয়ে জামালপুরে কন্যা শিশু ও ছেলে শিশুদের নির্যাতনের উদাহরণ তুলে ধরে সকল শিশুদের সুরক্ষার সুপারিশ করি। প্রতিরোধমূলক কার্যক্রমের পাশাপাশি প্রচলিত আইনের কঠোর পদক্ষেপের আহ্বান জানাই। নীতিনির্ধারকদের আরো বেশী মানবিক হবার অনুরোধ জানাই। ছেলে শিশুরা যে ভয়াবহ যৌন শোষণের শিকার হচ্ছে তা আজকের গবেষণা প্রতিবেদনে উঠে আসে। চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করে দি ফ্রিডম ফ্রান্ড। সেমিনারে এসে সমৃদ্ধ হয়েছি। চাইল্ড প্রটেকশনে কাজ করার প্রেরণা পেলাম আরো। উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমদ এনডিসি ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সাইদুর রহমান। এছাড়া দেশের বিভিন্ন জেলা থেকে সরকারি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশ নেন।
© All rights reserved © 2022
Leave a Reply