1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে ১নং জিনারী ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী ফখরুল আলম খানের মাঝিবাড়ীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত - Skbanglatv24.com
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

হোসেনপুরে ১নং জিনারী ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী ফখরুল আলম খানের মাঝিবাড়ীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ Time View

হোসেনপুরে ১নং জিনারী ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী ফখরুল আলম খানের মাঝিবাড়ীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ জাহিদুল ইসলাম হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ১নং জিনারী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ফখরুল আলম খানের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার জিনারী ইউনিয়নের ঐতিহ্যবাহী মাঝিবাড়ী প্রাঙ্গণে স্থানীয় সাধারণ জনগণ, রাজনৈতিক নেতাকর্মী এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, জিনারী ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও ত্যাগী নেতা ফখরুল আলম খান।

বক্তব্যে তিনি বলেন, “জিনারী ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে আমি সব সময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকতে চাই। এই ইউনিয়নের প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সার্বিক উন্নয়ন করাই আমার মূল লক্ষ্য। এলাকার অবহেলিত রাস্তাঘাট, শিক্ষা ও সামাজিক ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়ে একটি সুন্দর ও উন্নত মডেল ইউনিয়ন গড়ে তুলতে আপনাদের ভালোবাসা ও সমর্থন কামনা করছি।”

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ফখরুল আলম খানের দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে তাঁর অবদান ও তৃণমূলের নির্যাতিত নেতাকর্মীদের পাশে থাকার বিষয়টি স্মরণ করেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে বিজয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সভা শেষে দেশ, জাতি ও স্থানীয় এলাকাবাসীর সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি