1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
‎হোসেনপুরে নবীনদলের বিক্ষোভ মিছিল ‎ - Skbanglatv24.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

‎হোসেনপুরে নবীনদলের বিক্ষোভ মিছিল ‎

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৭৯ Time View

প্রতিনিধিঃ মোঃ আল মামুন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির শীর্ষ নেতাদের নিয়ে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারীসহ কয়েকজন নেতার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীনদল।

‎সোমবার (৩ আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীনদল হোসেনপুর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

‎মিছিলটি নতুন বাজার গোলচত্বর থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

‎বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী নবীনদল কিশোরগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও হোসেনপুর উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক সজিব মিয়া।

‎সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি আব্দুল আওয়াল, সাধারণ সম্পাদক শাফিউল আলম অপু, হোসেনপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আরমান হোসেন, পৌর শাখার সভাপতি সাখাওয়াত হোসেন ইমন এবং সাধারণ সম্পাদক এয়াসিন আরাফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ।

‎বক্তারা বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের আহ্বান জানান এবং দলটির শীর্ষ নেতাদের সম্পর্কে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি