1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে জমকালো প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত - Skbanglatv24.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

হোসেনপুরে মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে জমকালো প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৪২ Time View

হোসেনপুরে মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা নিয়ে জমকালো প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং সুস্থ ক্রীড়া সংস্কৃতি বিকাশের লক্ষ্যে কিশোরগঞ্জের হোসেনপুরে পিপলাকান্দি এলাকাবাসীর উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’। রবিবার (৯ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে এই জমকালো ম্যাচের আয়োজন করা হয়। খেলায় শক্তিশালী ‘সিদলা ফুটবল দল’ বনাম ‘জিনারী ফুটবল দল’ মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতা করে।

‘মাদক ছেড়ে খেলায় চল’—এই বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত প্রীতি ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ্ কায়সার শহীদ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “তরুণ প্রজন্মকে মাদকের হাত থেকে দূরে রেখে সুস্থ ও সমৃদ্ধ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। পিপলাকান্দি এলাকাবাসীর এমন উদ্যোগ স্থানীয় যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিনারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফখরুল আলম খান, হোসেনপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক স্বপন মিয়া এবং হোসেনপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন রাজীব।

স্থানীয় সর্বস্তরের জনগণের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই ম্যাচটি ঘিরে গোটা এলাকায় উৎসবের আমেজ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সিদলা ও জিনারী দলের মধ্যকার উপভোগ্য খেলাটি সরাসরি উপভোগ করতে পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শকের সমাগম ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি