তৃণমূলের ভালোবাসাই রাজনীতির মূল শক্তি: হোসেনপুর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে রফিকুল ইসলাম রফিককে চান সর্বস্তরের জনগ
বিশেষ প্রতিনিধি:
রাজনীতির মূল চালিকাশক্তি হলো তৃণমূলের আস্থা ও ভালোবাসার বন্ধন। সেই আস্থাকে পাথেয় করে হোসেনপুর পৌরসভার কাঙ্ক্ষিত উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা নিশ্চিতে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণ এবার হোসেনপুরের গণমানুষের নেতা, বীর মুক্তিযোদ্ধা জনাব রফিকুল ইসলাম রফিককে আসন্ন হোসেনপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে দেখতে চান।
মুক্তিযুদ্ধের বীর সেনানী, হোসেনপুর উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান এবং হোসেনপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব রফিকুল ইসলাম রফিক দীর্ঘদিন ধরে এলাকায় এক সর্বজনশ্রদ্ধেয় ও আস্থাভাজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের যেকোনো প্রয়োজনে তিনি সবসময় অগ্রভাগে থেকেছেন।
স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসীর মতে, মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য যেভাবে অবদান রেখেছেন, ঠিক তেমনিভাবে হোসেনপুরের সামাজিক, সাংস্কৃতিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উপজেলা বিআরডিবির চেয়ারম্যান হিসেবে সততা ও দক্ষতার পরিচয় দিয়ে তিনি সর্বস্তরের মানুষের ভালোবাসা অর্জন করেছেন।
পৌরবাসী জানান, একটি আধুনিক, বৈষম্যহীন, পরিচ্ছন্ন ও নাগরিক বান্ধব পৌরসভা গড়ে তুলতে অভিজ্ঞ, স্বচ্ছ ও জনপ্রিয় নেতৃত্বের কোনো বিকল্প নেই। তৃণমূলের ভরসার স্থল ও গণমানুষের নেতা রফিকুল ইসলাম রফিকের দূরদর্শী নেতৃত্বই হোসেনপুর পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করতে পারে।
সাধারণ ভোটার ও নেতাকর্মীদের একই প্রত্যাশা—জনগণের এই ভালোবাসা ও দাবিকে সম্মান জানিয়ে আসন্ন পৌরসভা নির্বাচনে জনাব রফিকুল ইসলাম রফিক প্রার্থী হবেন এবং হোসেনপুর পৌরসভার সার্বিক উন্নয়নে নেতৃত্ব দেবেন।
© All rights reserved © 2022
Leave a Reply