হোসেনপুরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
মোঃ জাহিদুল ইসলাম , স্টাফ রিপোর্টার, হোসেনপুর (কিশোরগঞ্জ):
নিষিদ্ধ সংগঠনের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের হোসেনপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) হোসেনপুর উপজেলা শাখা বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগানের মধ্য দিয়ে শুরু হওয়া মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার তীব্র হুঁশিয়ারি দেন এবং দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।
মিছিলে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মঞ্জুরুল ইসলাম জুয়েল, যুগ্ম আহ্বায়ক এস এম মাহবুবুর রহমান মাহবুব, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খান, আবু বক্কর সিদ্দিক বক্কর, আবুল হাসিম সবুজ, ফরিদ আহমেদ, সাদ্দাম হোসেন চান মিয়া, এ আই খান শিবলু, মোস্তাফিজ রহমান টুটুল এবং হোসেনপুর উপজেলা নবীন দল শাখার সভাপতি সাইফুল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শওকত হোসেন, জুলাই যোদ্ধা পৌর ছাত্রদলের আহ্বায়ক রাজীব আহমেদ পিয়াস, পৌর ছাত্রদলের সদস্য সচিব লিমন, সিদলা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো. আবুল হোসেন মেম্বার, সিদলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবুল বাসারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
সমাবেশ ও মিছিল শেষে আয়োজকরা জানান, দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে বিএনপির এই ধরনের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে।
© All rights reserved © 2022
Leave a Reply