1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
হোসেনপুরে ৪৮০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার - Skbanglatv24.com
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

হোসেনপুরে ৪৮০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ২৬২ Time View

প্রতিনিধি খাদিজা আক্তার

কিশোরগঞ্জের হোসেনপুরে অভিযান চালিয়ে ৪৮০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতার মো. আবু সাঈদ(৪০) ময়মনসিংহ জেলার পাগলা থানার নয়াবাড়ী এলাকার মো. নুরুল সরকারের ছেলে।

মঙ্গলবার, ৭ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হোসেনপুর উপজেলার দ্বীপেশ্বর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে গ্রেফতার আসামি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে মর্মে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিডিচ্যানেল ফোরকে জানান, র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির।

এ বিষয়ে হোসেনপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি