1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ত্রিশাল প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মুজিব ও সম্পাদক নোমান নির্বাচিত - Skbanglatv24.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

ত্রিশাল প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মুজিব ও সম্পাদক নোমান নির্বাচিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৮২ Time View

প্রতিনিধিঃ এনামুল হক

য়মনসিংহের ত্রিশালের ঐতিহ্যবাহী ত্রিশাল প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন শনিবার সম্পন্ন হয়। ২০২৬-২০২৭ সেশনের এই নির্বাচন অনুষ্ঠিত হয় ওইদিন বেলা ১২টা থেকে ২টার মধ্যে, যেখানে সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী, এবং প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন সহকারী উপজেলা সমাজসেবা এমদাদুল্লাহ গোলাপ।
বিকাল ৪টায়, নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী। ঘোষিত ফলাফলে সভাপতি হিসেবে নির্বাচিত হন খোরশিদুল আলম মুজিব (দৈনিক যুগান্তর ও নাগরিক টিভি) এবং সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান নোমান (দৈনিক কালের কণ্ঠ)
নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি মোঃ রেজাউল করিম বাদল (দৈনিক সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মামুনুর রশিদ (দৈনিক বাংলা), সদস্য পদে শামীম আজাদ আনোয়ার (সাপ্তাহিক ত্রিশাল বার্তা), দেলোয়ার হোসেন (দৈনিক কালবেলা), রফিকুল ইসলাম শামীম (দৈনিক স্বদেশ প্রতিদিন), মতিউর রহমান সেলিম (দৈনিক সমকাল), এবং এএসএম হোসাইন শাহেদ (যমুনা টিভি) বিজয়ী হয়েছেন।
এই ফলাফলের ঘোষণায় উপস্থিত ছিলেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন এবং ভালুকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি