প্রতিনিধি জুবায়ের বয়ান
বিসমিল্লাহির রাহমানির রাহিম!
প্রিয় দেশবাসী, প্রিয় নেতা-কর্মী ও শুভানুধ্যায়ী,
আসসালামুআলাইকুম!
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক!
এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের জন্য নিয়ে আসে আনন্দ, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বার্তা। এই ঈদ শুধু উৎসবের নয়, বরং ত্যাগ, সংযম ও মানবিকতার শিক্ষা গ্রহণেরও সময়। ঈদ আমাদের প্রতিবেশী, দরিদ্র ও অবহেলিত মানুষের প্রতি দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দেয়। আসুন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নেই এবং অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াই।
রাজনৈতিক মতভেদ ভুলে, ঐক্যের শক্তিতে দেশ গড়তে হবে। আমরা যেন গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারি।
তারুণ্যের অহংকার, আগমী দিনের রাষ্ট্রনায়ক, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় এবং স্থায়ী কমিটির অন্যতম সদস্য, অবিভক্ত ঢাকা সিটিকর্পোরেশনের সাবেক মেয়র, সাবেক গণপূর্ত ও গৃহায়ণ প্রতিমন্ত্রী জননেতা মির্জা আব্বাস, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মির্জা খোকন, ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি শরিফূল আলম ও সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম মাজার এর সু-পরামর্শে বিগত ১৬/১৭ বছর গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমরা লড়াই সংগ্রাম করেছি, তা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
এই পবিত্র দিনে আমি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান।
ঈদ হোক সাম্য, সৌহার্দ্য ও ভালোবাসার প্রতীক
Leave a Reply