প্রতিনিধি মাখন মিয়া ঈদগাহ জনকল্যাণ পরিষদ ও পাঠাগারের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি শহীদ জয়নাল আবেদীন চৌধুরীর ২৮তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর শুক্রবার সংগঠনের উদ্যোগে বাদে জুমা আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন ছিল। ঈদগাঁও জাগির পাড়া বায়তুশ শরফ কমপ্লেক্স জামে মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঈদগাঁও উপজেলা জামায়াতের আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী। আয়োজক সংগঠনের সভাপতি সেলিম উল্লাহ ওয়াহেদীর সভাপতিত্বে এতে গণ্যমান্য ও নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ আলহাজ্ব আমির সোলতান,, মোঃ ইউসুফ, মুফিজুর রহমান মুফিজ, মাওলানা এনামুল হক ইসলামাবাদী, অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিন, সাবেক মেম্বার মোহাম্মদ আলম, নুরুল হুদা, হাফেজ শামসুল আলম, হাফেজ দিদারুল ইসলাম, মাস্টার মারুফুর রশিদ, কামরুল আহসান বায়েজিদ, মাওলানা নুরুল আবছার, এমদাদুল হক, নেয়ামত উল্লাহ প্রমুখ। বক্তারা বলেন, ঈদগাঁওর রাজনৈতিক ইতিহাসে এক কলংকিত দিন ছিল ১৯৯৬ সালের ৭ সেপ্টেম্বর।
© All rights reserved © 2022
Leave a Reply