সিদলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে মেম্বার পদপ্রার্থী মোছাঃ বিনা আক্তা
বিশেষ প্রতিনিধি:
আসন্ন ২ নং সিদলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে মেম্বার পদে প্রার্থিতা ঘোষণা করেছেন মোছাঃ বিনা আক্তার।
নান্দনিক ও সুন্দর ওয়ার্ড বিনির্মাণের লক্ষ্যে পরিকল্পিত উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে তিনি নির্বাচন মাঠে নেমেছেন। এলাকার সর্বস্তরের মানুষের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে তিনি সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন।
এলাকাবাসী জানান, সমাজসেবামূলক কর্মকাণ্ডে মোছাঃ বিনা আক্তারের সক্রিয় ভূমিকা রয়েছে। এলাকার সর্বস্তরের জনগণ তাঁর প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন এবং সমর্থন জানাচ্ছেন।
নিজের প্রার্থিতা নিয়ে মোছাঃ বিনা আক্তার বলেন, “আমি ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। ওয়ার্ডটিকে একটি আধুনিক ও সুন্দর এলাকা হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এজন্য আমি ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
© All rights reserved © 2022
Leave a Reply