২ নং সিদলা ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আব্দুল মোতালীব-এর সমর্থন ও দোয়া প্রার্থনা
বিশেষ প্রতিনিধি:
আসন্ন ২ নং সিদলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে মাঠে নেমেছেন বিএনপি মনোনীত ও সমর্থিত প্রার্থী আব্দুল মোতালীব। এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে তিনি সর্বস্তরের জনগণের সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
প্রচারণায় আব্দুল মোতালীব জানান, জনগণের ভোটাধিকার ও পবিত্র আমানত রক্ষার মাধ্যমে তিনি জনগণের পাশে থাকতে চান। “উন্নয়নের লক্ষ্যে, দুর্নীতির বিরুদ্ধে” এই মূলমন্ত্রকে সামনে রেখে ৭ নং ওয়ার্ডের সাধারণ মানুষের সেবায় সর্বদা নিয়োজিত থাকার অঙ্গীকার প্রকাশ করেন তিনি।
ওয়ার্ডের সকল শ্রেণী-পেশার মানুষের কাছে দোয়া, সমর্থন ও ভালোবাসা চেয়ে আব্দুল মোতালীব বলেন, ভোটারদের মূল্যবান ভোটের মাধ্যমে বিজয়ী হয়ে তিনি ওয়ার্ডের সামগ্রিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে যাবেন। স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যেও তাকে ঘিরে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যাচ্ছে।
© All rights reserved © 2022
Leave a Reply