1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাজিতপুর কে জেলা করার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত - Skbanglatv24.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন

বাজিতপুর কে জেলা করার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২০৩ Time View

প্রতিনিধি আজাহারুল হক কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায় চাইল্ড ফেয়ার কিন্ডারগার্টেন স্কুল হল রুমে ৩০ সেপ্টেম্বর ২০২৪ ইং রোজ সোমবার বিকাল ৫ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে বাজিতপুরকে জেলা করনের দাবিতে এক আলোচনা সভা। বাজিতপুর সরকারী কলেজ এর অধ্যক্ষ তফাজ্জল হোসেন বাদল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে মূল্যবান বক্তব্য রাখেন বাজিতপুর জেলা বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান পানি ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. রাস বিহারী ঘোষ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুদ্ধ ও বৈষম্য বিরোধী গণমানুষের কবি অধ্যাপক মো.ওয়াহিদুজ্জামান ( সম্পাদক – দাবানল), সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, অধ্যাপক শিউলি আক্তার,শিক্ষক শফিকুন নাহার, ফজলে এলাহি ,জুবায়ের, সাংবাদিক আফসার আশরাফী, মোখলেছুর রহমান, জসিম মাহমুদ ,প্রধান শিক্ষক কামরুল ইসলাম প্রমুখ। সাংবাদিকদের জানান দীর্ঘদিন যাবত বাজিতপুর কে জেলা করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন পানি ও পরিবেশ বিজ্ঞানী প্রফেসর ড. রাস বিহারী ঘোষ। সাধারণ মানুষের দাবি বাজিতপুর কে জেলা করা হোক। সাংবাদিক দের আরো জানান বাজিতপুরকে জেলা করার দাবিতে গণ স্বাক্ষর কার্যকম চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি