1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
‘শহীদরা আমাদের শক্তি’ স্লোগানে ‘শহীদী মার্চ’ করতে রাজুতে জড়ো হচ্ছে ছাত্র-জনতা - Skbanglatv24.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

‘শহীদরা আমাদের শক্তি’ স্লোগানে ‘শহীদী মার্চ’ করতে রাজুতে জড়ো হচ্ছে ছাত্র-জনতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৩ Time View

বিশেষ প্রতিনিধি মোঃ আল মামুন

‘শহীদরা আমাদের শক্তি’ স্লোগান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ছাত্র-জনতা জড়ো হচ্ছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত ‘শহীদী মার্চ’ কর্মসূচি রাজু থেকেই শুরু হবে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় গণঅভ্যুত্থানের একমাস উপলক্ষে কর্মসূচিটি শুরু হয়।

এ সময় তেজগাঁও কলেজ, মোহাম্মদপুর সরকারি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্কুল অ্যান্ড কলেজ, নূরজাহান বেগম উচ্চ বিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইমপেরিয়াল কলেজ, অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়, খিলগাঁও মাকজালুল উলুম মাদরাসাসহ কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিত হতে দেখা যায়। এছাড়া বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে জড়ো হচ্ছেন।

শিক্ষার্থীরা ‘আমাদের শহীদেরা, আমাদের শক্তি’, ‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘২৪ আমাদের বিশ্বাস’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’সহ একাধিক স্লোগান দিচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা বাংলাদেশের পতাকা উড়িয়ে আন্দোলনস্থলে যোগ দিচ্ছেন। কেউ কেউ শহীদদের ছবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে এসেছেন। কেউ বাংলাদেশের পতাকার সাথে উড়িয়েছেন ফিলিস্তিনের পতাকা। শিক্ষার্থীদের সাথে জড় হচ্ছেন পেশাজীবী, শ্রমিকসহ সাধারণ মানুষ। তারা বলছেন, শহীদদের স্মরণ করে নতুন বাংলাদেশ নির্মাণ করার শপথ নিয়ে তারা উপস্থিত হয়েছেন।

কওমি মাদ্রাসার এক শিক্ষার্থী বলেন, আমাদের যাত্রাবাড়ি থেকে ১৫টি বাস রওনা হয়েছে। তারাও শহীদের স্মরণে শহীদী মার্চে জড়ো হবেন।

কিছুক্ষণের মধ্যে মার্চ শুরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নীলক্ষেত, কলাবাগান, ধানমন্ডি-২৭, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে মার্চটি শেষ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি