1. skbanglatv@skbanglatv.com : Skbangla Tv : Skbangla Tv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
রাজধানীতে পোশাক শ্রমিককে চাপা দেওয়া সেই গাড়িটি চিহ্নিত, নিবন্ধন স্থগিত করেছে বিআরটিএ - Skbanglatv24.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

রাজধানীতে পোশাক শ্রমিককে চাপা দেওয়া সেই গাড়িটি চিহ্নিত, নিবন্ধন স্থগিত করেছে বিআরটিএ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৬৩ Time View

প্রতিনিধি মাখন মিয়া

 রাজধানীর বনানীতে পোশাক শ্রমিককে চাপা দেয়া সেই ঘাতক গাড়িটি চিহ্নিত করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। পিকআপ গাড়িটির মালিক কুষ্টিয়ার টিটন ইসলাম। সড়কে দুর্ঘটনা সংঘটিত হওয়ায় সড়ক পরিবহন আইন অনুযায়ী গাড়িটির নিবন্ধন স্থগিত করেছে বিআরটিএ ঢাকা মেট্টো-২ সার্কেল অফিস। একই সঙ্গে গাড়ির লাইসেন্স, ট্যাক্স টোকেন, রুট পারমিট, ফিটনেস সনদ এবং চালকের লাইসেন্স নিয়ে আগামী তিন দিনের মধ্যে গাড়িটির মালিককে বিআরটিএর ইকুরিয়া কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

১০ মার্চ ( সোমবার) ঢাকা মেট্রো-২ সার্কেলের (ইকুরিয়া) উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. সানাউল হক স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা মেট্রো-ন-১৪-০৭৬২ নম্বর মোটরযানটি ১০ মার্চ ঢাকার বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সকাল ৬টার দিকে সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে একজন নারী পোশাক শ্রমিক নিহত ও একজন আহত হয়েছেন। এ অবস্থায় সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ এর বিধি ৪৬ অনুযায়ী ঢাকা মেট্রো-ন-১৪-০৭৬২ নম্বর মোটরযানের রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হলো।

এতে আরোও বলা হয়, মোটরযানের মালিককে মোটরযানটির রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট ও ওই মোটরযানের চালকের ড্রাইভিং লাইসেন্সসহ আগামী ৩ কার্যদিবসের মধ্যে ঢাকা মেট্রো-২ সার্কেলের কার্যালয়ে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় ঢাকা মেট্রো-ন-১৪-০৭৬২ নম্বর মোটরযানের রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করাসহ মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সোমবার সকাল ছয়টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় নারী পোশাক শ্রমিক নিহত হন। এ ঘটনায় আহত হন আরেক নারী পোশাকশ্রমিক। নিহত পোশাক শ্রমিকের নাম মিনারা আক্তার। আহত আরেক পোশাকশ্রমিকের নাম সুমাইয়া আক্তার। রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ তাদের চাপা দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2022

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি